আপডেট : ২১ March ২০২৩
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর:
প্রাথমিক শিক্ষায় অবদান ও কৃতিত্বের জন্য প্রতিবছর জাতীয় শিক্ষা পদক প্রদান করা হয়। জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় কবিতা আবৃত্তি বালক ইভেন্টে ২য়স্থান অর্জন করে লক্ষ্মীপুরের শিশু মুহতাসিম মাহমুদ নাযীফ। মুহতাসিম লক্ষ্মীপুর সদর দালাল বাজার ইউনিয়নের কামানখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র এবং ঢাকা জজকোর্টের আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদের ছেলে।
তার মা মাগফেরাহ আক্তার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সম্প্রতি ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
লক্ষ্মীপুর থেকে একমাত্র পদক প্রাপ্ত নাযীফকে তার চমৎকার সাফল্যের জন্য জেলা ও উপজেলা প্রশাসন, শিক্ষাকর্মকর্তাগণ, অভিনন্দন জানিয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে তার উত্তরোত্তর উৎকর্ষ কামনা করেছেন। আগামীতে লক্ষ্মীপুরের সন্তানরা জাতীয় পর্যায়ে আরো ভালো ফলাফল করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তত্ত্বাবধানসহ গুচ্ছ পরিকল্পনা আরো বাড়াবেন বলে অভিভাবকদের প্রত্যাশা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১