আপডেট : ১৬ March ২০২৩
বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্তে মালিকবিহীন জব্দ হওয়া ৫৮ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ কোটি ১০ লাখ ৭০ হাজার টাকা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে ৫৩ বিজিবি'র জানান চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩) বিজিবি গত ২০১৯ সালের ১ নভেম্বর হতে ২০২২ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত। রাজশাহী ব্যাটালিয়ন (১) বিজিবি গত ২০২০ সালের ১ জানুয়ারি হতে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং রহনপুর ব্যাটালিয়ন (৫৯) বিজিবি গত ২০১৯ সালের ১ নভেম্বর হতে ২০২৩ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সিমান্তে মালিকবিহীন অবস্থায় এসব মাদক বিজিবি'র হাতে ধরা পড়ে।
উপরে উল্লেখিত তিন ব্যাটেলিয়ান বিভিন্ন সিমান্ত এলাকা হতে উদ্ধারকৃত মাদকের পরিমাণ ১লাখ ২১ হাজার ৫শত ৯৫ বোতল ফেনসিডিল, বিদেশি ২হাজার ২শত ২১ বোতল মদ, দেশীয় ১হাজর ৭শত ৪৫ লিটার মদ, ৪শত ০৭ কেজি গাঁজা, ১৫২ কেজি হিরোইন, ৬লাখ ৪৩ হাজার পিস ইয়াবা, ২লাখ ৮ হাজার পাতার বিড়ি, ৯০৫ কেজি বিড়ির পাতার গুড়া, ৭শত ৮৩ কেজি বিড়ির মসলা, ১হাজার ৩শত কেজি বিড়ির পাতা, ৫শত ৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৮হাজার ৬শত ৩৪টি নেশাজাতীয় ইনজেকশন, ২শত ২১ কেজি তামাক পাতা ধ্বংস করা হয়েছে।
মাদকদ্রব্য ধ্বংসকরন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সদর রপ্তরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার লফিত খান, রহনপুর ব্যাটেলিয়ান (৫৯) বিজিবি অধিনায়ক, সিপিসি-১ র্যাব -৫ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটেলিয়ান (৫৩) বিজিবি অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১