বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২৩

সেনবাগে তাত ও বস্ত্র মেলার উদ্বোধন


মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ (নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ ঊপজেলার শহীদ তরীক “বীর বিক্রম” স্টেডিয়ামের মাসব্যাপী অনুষ্ঠিতব্য তাত ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ওই মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি,সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মেলার আয়োজক নিজাম উদ্দিন ও খলিলুর রহমান প্রমুখ।
আয়োজকরা জনান,বাংলাদেশ তাত বোর্ডের অনুমদিত তাত ও বস্ত্র মেলাটি চলবে ১মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত । মেলায় তাত বস্ত্রের ৪৫টি ষ্টল রয়েছে। মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার রাইডের আযোজন থাকবে। মেলার প্রবেশ মূল্য দরা হয়েছে ১০ টাকা। প্রতিদিন সকাল রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১