বাংলাদেশের খবর

আপডেট : ০১ March ২০২৩

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ - হাইকোর্ট

আমি স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই--ফুলপরি


আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে রাতভর নির্যাতনের সত্যতা প্রমানিত হওয়ায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী কোনো একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারবে না বলেও হাইকোর্টের আদেশে বলা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলা করায় দেশরত্ন শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
এদিকে, নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী খাতুনকে তিন দিনের মধ্যে তার পছন্দমতো হলে আবাসিক সুবিধা দেয়ার নির্দেশও দেন আদালত।
বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী গাজী মোঃ মহসীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মুয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।
এদিকে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) ছাত্রী ফুলপরিকে শারিরিক নির্যাতন করে ভিডিও ধা্রনের ঘটনায় অভিযুক্ত ৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশে অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভুগিরা। তবে অভিযুক্ত ওই ৫ছাত্রীকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভুগি শিক্ষার্থী ফুলপরি খাতুন। তিনি বলেন, আমি হাই কোর্টের রায়ে অসন্তোষ। কারণ আমার উপর অমানবিক নির্যাতন করেছে ওই সব শিক্ষার্থীরা। আমি তাদের স্থায়ী বহিষ্কারের দাবী করছি। আমি ন্যায় বিচারের স্বার্থে আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো। যাতে তারা দৃষ্টান্তমুলক শাস্তি পায়।
উল্লেখ, গত (১৪ ফেব্রুয়ারি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ফুলপরী খাতুন নামের এক নবীন শিক্ষার্থী র‌্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্টের নিকট লিখিত অভিযোগ দেন। অভিযোগে রাতভর নির্যাতনের বর্ননা দিয়ে পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সহ—সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম’সহ নাম না জানা আরও অন্তত ৭-৮ জন দ্বারা র‌্যাগিংয়েরর নামে চরমভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন।
এই নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট এবং শাখা ছাত্রলীগের মোট ৪টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১