আপডেট : ২৮ February ২০২৩
ব.ম শামীম, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে ফের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণিত হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কামিজুদ্দিন কামুর নেতৃত্বে প্রতিপক্ষের প্রায় ১০ টি বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
পুলিশ ও স্থানীয়রা জানায় ,পুর্ব শত্রুতার জেরে ও হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে এশিয়ান নিরাপদ সিটির বাতেন হাজী ও আল ইসলাম এর সাথে দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধে চলে আসছে । এ নিয়ে গত এক মাসে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে । মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় দক্ষিনা গ্রীন সিটির সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজন প্রতিপক্ষ আল ইসলাম,খালেক মিয়া,জব্বার মিয়া .মো.শাহ আলী ,দ্বীন ইসলামেরসহ প্রায় ১০ জনের ১৫টি বাড়িঘর ভাংচুর করে এতে খালেক,আহসান,রাজ্জাক নামে ৩ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছে ৮ জন । টেটাবিদ্ধ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকীরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন ।
এ ব্যাপারে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুল হক বলেন ,ভোর সাড়ে ৬টার দিকে কামিজুদ্দিন গ্রুপের লোকজন প্রতিপক্ষের বাড়ি ঘরে হামলা চালায় । এ সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে । বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে । পরিস্থিতি শান্ত আছে । ওই এলাকায় হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে মূলত কয়েকদিন পর পর এ সংঘর্ষের ঘটনা ঘটে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১