আপডেট : ২০ February ২০২৩
মোঃ এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর আওতাধীন শুভাঢ্যা মৌজায় ৭.৫০ একর খাস জমি উদ্ধার যার বাজার মূল্য ৩৫কোটি টাকা। আজ ২০ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম এর নেতৃত্ব ও সহকারী কমিশনার (ভূমি), কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) আমেনা মারজান খাস জমি উদ্ধারপূর্বক পাকা পিলার স্থাপন করে লাল রং দ্বারা চিহ্নিত করা হয় এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি), আমেনা মারজান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়সল বিন করিম জানান, ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় মঙ্গলবার সকালে শুভাঢ্যা মৌজার ৬টি দাগে মোট ৭.৫০ একর খাস জমি উদ্ধার করে সরকারের দখলে আনয়ন করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। তিনি আরো বলেন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকারি খাস জমি উদ্ধারে কোন ছাড় দেয়া হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর কানুনগো এ কে এম আমিনুল ইসলাম, সার্ভেয়ার মোঃ জহিরুল ইসলাম, নাজির কাম ক্যাশিয়ার সোহেল রানা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র নাথ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১