বাংলাদেশের খবর

আপডেট : ১৪ February ২০২৩

চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী লাকসামে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার


মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। সে উপজেলার শুভপুর ইউনিয়নের বাঘারপুস্করণী গ্রামের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব—১১ সিপিসি—২ কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব—১১, সিপিসি—২ এর একটি আভিযানিক দল সোমবার দুপুরে লাকসাম থানাধীন জোড় খেজুর গাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ২৫ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়—বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এদিকে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১