বাংলাদেশের খবর

আপডেট : ২৯ January ২০২৩

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সালাম ও সম্পাদক নজরুল ইসলাম


আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
জয়যাত্রা টেলিভিশননের এমডি বীর মুক্তিযোদ্ধা এফ. এম. এ সালামকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় এর স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫৫ (পঞ্চান্ন) সদস্য বিশিষ্ট ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে।
২৯ জানুয়ারী শনিবার বিকেলে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি সুত্রে জানা যায় গত ১৩ জানুয়ারি বিভাগীয় প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পূর্ণাঙ্গ কমিটি করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাগণ হলেন- সহ-সভাপতি যথাক্রমে শেরপুর প্রেসক্লাব ও শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জনকণ্ঠ প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব ময়মনসিংহ সাধারণ সম্পাদক দৈনিক আজকের ময়মনসিংহ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্পেশাল করেসপনডেন্ট মোঃ শামসুল আলম খাঁন, দৈনিক আজকের জামালপুর সম্পাদক ও জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. এ. জলিল, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক জননেত্র সম্পাদক আরটিভি জেলা প্রতিনিধি মোখলেছুর রহমান খাঁন, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টিভি প্রতিনিধি মেরাজ উদ্দিনকে।যুগ্ম-সাধারণ সম্পাদকসহ সর্বমোট ৫৫ সদস্য পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করা হয়েছে। সু-সাংবাদিকতা বিকাশ, পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পেশাদার সাংবাদিকদের মধ্যে পাষ্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব গঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১