আপডেট : ১৮ January ২০২৩
স্টাফ রিপোর্টার:
বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩ আনুমানিক রাত ২১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে শরিয়তপুর জেলার আলু বাজার ফেরীঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুন্সীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশী করে আনুমানিক ১৫ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা। জব্দকৃত কারেন্ট জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১