বাংলাদেশের খবর

আপডেট : ৩১ December ২০২২

রাষ্ট্র বিরোধী মামলার আসামী‘‘ কামিল মাদ্রাসার শিক্ষক!


এস. এম নুরুজ্জামান, মানিকগঞ্জ প্রতিনিধি:
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সক্রিয় পদধারী নেতা। তিনি কামিল মাদ্রাসার শিক্ষক। রয়েছে দুইটি রাষ্ট্র বিরোধী মামলা। অথচ জানেন না মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা যায়, মানিকগঞ্জ সিংগাইর উপজেলার গোবিন্দল ধাইরাপাড়া গ্রামের মো: নুরু মিয়ার ছেলে মো: সালাহ উদ্দিন। তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জোনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে। পাশাাপাশি তিনি একই সাথে মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসার মোহাদ্দেস। তিনি চলমান দুইটি রাষ্ট্র বিরোধী মামলার আসামী। তার বিরুদ্বে ২০১৩ সালে নারায়নগঞ্জের সিদ্বিরগঞ্জ থানায় একটি এবং মানিকগঞ্জ সিংগাইর থানায় একটি রাষ্ট্র বিরোধী মামলা হয়েছে। এই মামলা গুলো বর্তমানে আদালতে চলমান রয়েছে। রাষ্ট্র বিরোধী মামলার আসামী হয়েও তিনি সরকারি কামিল মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। নিয়মিত চলছে তার রাজনৈতিক কর্মকান্ড। অথচ জানেন না মাদ্রাসা কর্তূপক্ষ। 
খোজ নিয়ে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে একই সাথে ইসলামী সংগঠনের সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবে নিয়মিত চলছে তার সভা সমাবেশ। মো: সালাহ উদ্দিনের রাজনৈতিক কর্মকান্ড বিভিন্ন সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে রয়েছে ব্যাপক সাড়া। খেলাফত মজলিসের গুরুত্বপূর্ন নেতা হিসেবে প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থানে মিছিল মিটিংয়ে রয়েছে তার সক্রিয় ভুমিকা।
মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসার এক কর্মচারী নাম প্রকাশে অনি”্ছুক জানান, মো: সালাহ উদ্দিন সরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে সরকারের বিরুদ্বে অপপ্রচার করছে। তিনি খেলাফত মজলিসের অনেক বড় নেতা । তিনি সবসময় দলের সভা সমাবেশ করছে। 
মো: সালাহ উদ্দিনের সাথে মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসায় যোগাযোগের জন্য গেলে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধীক বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। 
মানিকগঞ্জ ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মো: সালাহ উদ্দিন আমাদের মাদ্রাসায় মোহাদ্দেস হিসেবে কর্মরত আছেন। তবে তার বিরুদ্বে রাষ্ট্র বিরোধী মামলা আছে কি“না আমার জানা নেই। যদি তার বিরুদ্বে মামলা থেকে থাকে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, সরকারি চাকরী করে সরকারি রাজস্ব নিয়ে সরকারের বিরুদ্বে অপপ্রচার করার কোন সুযোগ নেই। রাষ্ট্র বিরোধী মামলার আসামী কখনও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারে না। যথাযথ প্রমাণ পেলে তার বিরুদ্বে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১