আপডেট : ২১ December ২০২২
স্টাফ রিপোর্টার:
গতকাল রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাখালীস্থ এসকেএস টাওয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান প্রীতিচক্রবত্তীর্ সিআইপি। এতে ২০২৩ সালের কর্ম পরিকল্পনা ও সেবার মান বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবত্তীর্র্,পরিচালক মেডিকেল সার্ভির্সেস ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ এ কে মাহবুবুল হক, পরিচালক অভিজিৎ ভট্টাচায্যর্ এফসিএ, চীফ ফিন্যান্সিয়াল অফিসার বৈদ্যনাথ সাহা এফসিএ, ডেপুটি ডরেক্টর ডাঃ কাজী রফিকুল আলম ও সিনিয়র ম্যানেজার সাহেদা খাতুন। সম্মেলনে নতুন বছরের শুরুতে একটি পূর্ণাঙ্গ “হেপাটোবিলিয়ারী প্যানক্রিয়াটিক সেন্টার” শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবতীর্তে লিভার প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়। এছাড়াও রোগীদের আরো উন্নত ও দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য প্রশস্থ নতুন বহির্বিভাগ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেখানে দিবা—রাত্রি অনেক রোগীকে একসাথে বহির্বিভাগ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের সহকারি মহাব্যবস্থাপক এ কে এম সাহেদ হোসেন। সম্মেলন শেষে স্বীকৃতি স্বরূপ বিভিন্ন কর্মকর্তা গণকে পুরস্কৃত করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১