বাংলাদেশের খবর

আপডেট : ২১ December ২০২২

নওগাঁর বদলগাছীতে পারিবারিক কলহের কারণে গ্যাসের ট্যাবলেট খেয়ে দুই বোনের আত্মহত্যার খবর পাওয়া গেছে


আবু রায়হান, বদলগাছী, নওগাঁ প্রতিনিধি:
জানা যায়, উপজেলা আধাইপুর ইউপির জগন্নাথপুর গ্রামের প্রবাসী মিলন হোসেনের স্ত্রী শিখা বেগম (৪৪) ও তার বড় বোন পার্শ্বেই দেউলিয়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী বিলকিস বেগম (৪৮) দুই বোনের মধ্যে আর্থিক টাকা পয়সা নিয়ে বিবাধ চলছিল। এর একপর্যায়ে গত ২০ডিসেম্বর বিকালে গ্যাসের বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে বিলকিস বেগমর মৃত্যু ঘটে।শিখা বেগমকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায তার মৃত্যু ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায় দুই বোনের মধ্যে টাকা পয়সা নিয়ে বিবাধ চলছিল। তার জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটে। বদলগাছী থানার ওসি তদন্ত রায়হান হোসেন বলেন খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১