আপডেট : ১০ December ২০২২
এম এ রাজ্জাক , নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা নারী পাল, মান্দা মমিন শাহানা সরকারী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার জোয়ার্দ্দার প্রমূখ।
শেষে পাঁচ জয়িতা নারী মোছা. সাবরি খাতুন, মোছা. রোজিফা খাতুন, রিনা রানী, মোছা. মাসুদা খাতুন ও মোছা. জেমসিন আক্তার যুথিকে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১