বাংলাদেশের খবর

আপডেট : ০৭ December ২০২২

পটুয়াখালীতে ৯ বছরের শিশুকে ধর্ষণ, হাসপাতালে ভর্তি 


এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাব্বির গাজী(২২) নামে এক যুবকের বিরুদ্ধে। শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বুধবার ( ৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত মোঃ আসাদুর রহমান। 

এর আগে শনিবার (৩  ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নে এঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির গাজী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখলী গ্রামের  দুলাল গাজীর ছেলে । ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে । 

ওই শিশুটি বলেন, প্রতিদিনের মতো শনিবার বিকালে স্যারের কাছে প্রাইভেট পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এসময় ছাব্বির আমার মুখ চেপে ধরে এবং গলায় চাকু ধরে বলে, আমি যেদিক নিয়ে যাবো সেদিকে যাবি ডাক চিৎকার দিলে গলা কেটে ফেলবো । পরে রাস্তার পাশের পরিত্যক্ত ভিটায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

ওই শিশুর বাবা বলেন, আমার মেয়েকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাই। পরে হাসপাতালে ভার্তি করেছি। অভিযুক্ত ছাব্বির গাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানন তিনি। পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বর্তমানে ওই শিশু আগের চেয়ে কিছুটা সুস্থ। 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান  জানান, ভুক্তভোগী পরিবার প্রথমে থানায় অভিযোগ দিয়েছে। এবিষয়ে মঙ্গলবার  একটি মামলা হয়েছে।  আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১