আপডেট : ০৩ December ২০২২
স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (০১ ডিসেম্বর ২০২২) সন্ধায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ দুপুর আনুমানিক ১৫০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক লেফটেন্যান্ট এম ফজলুল হক এর নেতৃত্বে ভোলা জেলার সদর উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন ভোলার চর এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে কুখ্যাত ডাকাত আব্দুল্লাহ বাহিনীর প্রধান আব্দুল্লাহ সহ মোট ০৪ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয় এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি দেশীয় পিস্তল, ০৪ রাউন্ড তাজা গোলা, ০২ রাউন্ড ফাঁকা গোলা, ০৪ টি বগি দা, ০১ টি ইলেক্ট্রিক শক স্টীক এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ডাকাতদল ও জব্দকৃত আলামত ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১