বাংলাদেশের খবর

আপডেট : ২০ November ২০২২

নাটোরে ৫টি ককটেল সদৃশ্য বস্তু ও দুইটি পেট্রোল বোমা উদ্ধার


নাটোরের লালপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয় সামনে থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় পুলিশ বিস্ফোরক আইনে একটি মামলা রুজু করেছেন।

শনিবার(২০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় সামনে থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন হোসেন জানান, নাশকতা সৃষ্টির জন্যেই বিএনপির সন্ত্রাসীরা তাদের কার্যালয়ে এই পেট্রোল বোমা এবং ককটেল জমা করে রেখেছিল পুলিশ তা উদ্ধার করে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু বলেন, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে অস্থির পরিবেশ তৈরীর জন্যেই বিএনপির সন্ত্রাসীরা এমনটা করেছে।

পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম দাবি করেছেন, আওয়ামীলীগ কর্মী সমর্থকরা দুদিন দুদফায় বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং ককটেলগুলো ও পেট্রোল বোমা রেখে দিয়ে যায়। গত ১৭ নভেম্বর প্রথম দফায় আওয়ামীলীগ নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। শনিবারও তারা হামলা চালিয়ে ভাংচুর করার পর বোমাগুলো কার্যালয়ের সামনে রেখে পুলিশে খবর দেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য গুলো উদ্ধার করেছে। এঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।


খন্দকার তানজিবুৃল আহমেদ
নাটোর প্রতিনিধি
তাং-২০.১১.২২ইং


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১