বাংলাদেশের খবর

আপডেট : ১৯ November ২০২২

ইয়াবা ৪৪৩০ পিস ও ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


--রাজধানীর পল্লবী, মিরপুর ও মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে ৪৪৩০ পিস ইয়াবা ও ফেনসিডিলসহ ০৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

  এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ নভেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার পল্লবী থানাধীন মিরপুর-১২ ও মিরপুর মডেল থানাধীন বসির উদ্দিন স্কুল গলি এলাকায় অভিযান পরিচালনা করে ৪৩৩০ (চার হাজার তিনশত ত্রিশ) পিছ ইয়াবা ট্যাবলেট ও ০৮ বোতল ফেনসিডিলসহ ০৫ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ১। মোঃ ইয়াকুব আলী (৩৯), ২। মোঃ শাহীন প্রধান (৩৮), ৩। মোঃ মজিবর রহমান সিকদার (৫৭), ৪। শহিদুল ইসলাম @ স্বজল (৩৫) ও ৩। মোঃ শফিকুল ইসলাম (৪৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ১০ টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ১,৮৭,৩০০/- (এক লক্ষ সাতাশি হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই তারিখ র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ তুফাইদুল ইসলাম (২৫) বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পল্লবী, মিরপুর ও শ্রীনগরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।

RCMC & MEDIA CELL

Rapid Action Battalion-10
Cell: +8801847474393

Cell: +8801847474394


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১