আপডেট : ১৫ November ২০২২
নওগাঁর মহাদেবপুরে গতকাল মঙ্গলবার চলতি রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও বক্তব্য রাখেন নওগাঁ—৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোমরেজ আলী। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ খুরশিদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি এমপি মেলিম ২৫৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১