আপডেট : ২৩ October ২০২২
নাটোরের লালপুরে স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার কারনে তার উপর অভিমান করে গ্যাস বড়ি খেয়ে রুবেল (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে যানা গেছে। সে উপজেলার গৌরিপুর গ্রামের তহিদুল ইসলাম এর ছেলে। শনিবার (২২ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়। যানা যায়, পারিবারিক কারনে রুবেল এর স্ত্রী বাড়ি থেকে চলে গেলে স্ত্রীর উপর অভিমান করে শনিবার সকালে সে গ্যাস বড়ি খায়। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাকে সাথে সাথে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১