আপডেট : ০৬ September ২০২২
কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারায় পৃথক দুটি এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর (৪৫) ও জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর গ্রামের ফজলু মাতবরের ছেলে আশরাফুল (৪০)। মঙ্গলবার সকালে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জেলার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রামের জিহির উদ্দিনের মেয়ে স্কুলছাত্রী জুলিয়া (১৮)। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। জুলিয়া জাস্টিস আবু জাফর সিদ্দিকী টেকনিক্যাল ইন্সটিটিউটের নবম শ্রেনীর ছাত্রী। পৃথক দুটি ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। আজ সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় জাহাঙ্গীর তার ক্ষেতে কৃষি কাজ করতে ছিলেন বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে একই সময় আশরাফুল ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ পাম্প এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তার মৃত্যু হয়। এদিকে জেলায় বজ্রপাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল গুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১