বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০২২

শ্রীপুরে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


গাজীপুরের শ্রীপুরে ময়লার ভাগাড়ে অর্ধগলিত অজ্ঞাত মধ্য বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে পৌরসভার ২ নম্বর সিএন্ডবি বাজার এলাকা পূর্ব পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ বলছে নারীর মরদেহটি ভাঙা টিন ও কাপড়ে মোড়ানো ছিল। স্থানীয়রা দেখে পুলিশে খবর দেয়। উদ্ধারের পর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মানুষ কাজে যাওয়ার সময় পৌর শহরের ৭ নম্বর ওর্য়াডের সিএন্ডবি বাজারের পূর্ব পাশের পরিত্যক্ত ময়লার ভাগারে একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে সবাই বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পৌরসভার ৭ নম্বর ওর্য়াড কাউন্সিলর হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখেছি। এ সময় মরদেহটি কাপড়ে মোড়ানো ছিল। লাশ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করেছে।

শ্রীপুর মডেল থানার এসআই আমজাদ হোসেন জানান, উদ্ধার হওয়া নারীর লাশে পঁচন ধরেছে। বেশ কদিন আগে হত্যার পর দুর্বৃত্তরা নারীর মরদেহটি এখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১