আপডেট : ২৮ July ২০২২
টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর অন্যরকম জন্মদিন পালিত হলো নানা ঐতিহ্যের জেলা যশোরে। শহরের কোনো নামি-দামি স্কুলে নয়; অজোপাড়া গায়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা কেক কেটেছে টেলিভিশনটির সপ্তম জন্মদিনে। আনন্দ, হইচই আর দূরান্তপনায় কেঁটেছে তাদের একটি দিন। এ আনন্দে সামিল হয়েছিলেন স্কুলের শিক্ষকসহ এলাকাবাসী। সকাল সাড়ে ১০টায় স্কুল আঙিনায় ঘরোয়া পরিবেশে অতিথিদের সাথে অর্ধশতাধিক শিক্ষার্থী জন্মদিনের কেক কাটেন। এর আগে, আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের যশোর প্রতিনিধি রিপন হোসেন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিবুল আলম, সহকারী শিক্ষক বহারুল ইসলাম, রুহিনা আকতারি, রোমেনা খাতুন, সাবিনা খাতুন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরা পার্সন বুলবুল শহীদ খান, জহিরুল ইসলাম, আজমীর হোসেন, মহিউদ্দিন সানি, জাহিদ হোসেন প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১