বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০২২

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত


বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে মানিকচক এলাকার কালিবালা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কলেজছাত্র সাদিক শেখ (২১) ও স্কুলছাত্র রেদোয়ান (১৭)। তারা একই মোটরসাইকেলে ছিলেন।

পুলিশ জানায়, ঢাকামুখী সড়কের দিকে যাওয়া একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। নিহত দু’জন স্কুল ও কলেজের শিক্ষার্থী। তাদের বাড়ি বগুড়া সদরের ধরমপুর এলাকায়। দু’ জন মোটরসাইকেলে শহরের মাটিডালির দিকে আসছিলো। পথে কালিবালা মোড় এলাকায় সবজিবাহী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট- ৯৯৫৮) সঙ্গে এই সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে। মটরসাইকলে ও ট্রাক দ্রুত গতিতে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১