আপডেট : ২৮ July ২০২২
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন লঞ্চ ঘাটে ফারহান-৮ লঞ্চের ভিআইপি কেবিন থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (৪৫) ও লিমন (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা ওই লঞ্চে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত আব্দুল করিম কুমিল্লা জেলার সদর উপজেলার শ্রীমন্ত্রপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে এবং লিমন ঠাকুর পাড়া গ্রামের হুমায়ন কবিরের ছেলে। হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চ ফারহান-৮ এর একটি কক্ষে মাদকের চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই লঞ্চে অভিযান চালায়। এসময় লঞ্চের ১ নম্বর ভিআইপি কেবিন থেকে প্যাকিং করা অবস্থায় ১৩ কেজি ৫০০ গ্ৰাম গাঁজাসহ আবদুল করিম ও রহিম নামে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক দুজনের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১