বাংলাদেশের খবর

আপডেট : ২৩ July ২০২২

পীরগঞ্জে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত


রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী।

এতে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমান প্রমুখ। এতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১