আপডেট : ২৩ July ২০২২
বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর এলাকায় ট্রাকের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে পলিটেকনিক ইন্সিটিটিউটের ২ শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বগুড়া পলিটেকনিক পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাগর মোহন্ত (২১) ও তানভির আহম্মেদ(২২)। এ ঘটনায় কাপ্তাই পলিটেকনিকের শিক্ষার্থী মোটরসাইকেল চালক আশাফুদৌলা সানি (২২) গুরুতর আহত হন। বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ ৩ জনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, বগুড়া পলিটেকনিক ইন্সিটিটিউটের ২ শিক্ষার্থীর সঙ্গে কাপ্তাই পলিটেকনিকের এক শিক্ষার্থী একই মটর সাইকেলে ছিলেন। এদের মধ্যে এক জনের বাড়ি বগুড়ায় এবং অপর দু’জনের বাড়ি সিরাজগঞ্জে। দুপুরে তারা ৩ জন মটরসাইকেলে বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে শহরের মাটিডালি এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাদলা ব্রীজের নিকট নিকট নিশ্চিন্তপুর এলাকায় মাটিডালির দিক থেকে আসা শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলের ৩ আরোহী গুরুতর অহত হন। তাদের দ্রুত উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর আধা ঘন্টার ব্যবধানে ২ জন মারা যান। পুলিশ জানায়, নিহতদের মধ্যে সাগরের বাড়ি শহরের দক্ষিন চেলোপাড়া এলাকায়। নিহত অপরজন তানভীর সিরাজগঞ্জের শাহজাদপুর এবং চিকিৎসাধীন আশাফুদৌলা সানির বাড়ি সিরাজগঞ্জ সদর এলাকায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১