বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০২২

৮ বছর পর বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দেশব্যাপী বিদ্যুৎ এর লোডশেডিং এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। দীর্ঘ ৮ বছর পর জেলা যুব দল শহরের সাতমাথা দিয়ে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করলো

বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই আলতাফুননেছা খেলার মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সাতআনী বাড়ি হয়ে সাতমাথা দিয়ে নবাববাড়ী সড়কে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি প্রত্যাহারের দাবি। তা না হলে বগুড়া হতে কঠোর আন্দোলনের আল্টিমেটাম নেতারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১