আপডেট : ২১ July ২০২২
মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক গাজীপুরের কালীগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় ধাপের তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপকারভোগীদের হাতে গৃহ ও জমির সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম সাইফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. আসসাদিকজামান, উপজেলা সহকারী কমিশনার ভূমি) শাহিনা আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, উপকারভোগী, জন প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলায় ১২৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে ওই তালিকার ২য় ধাপের ১ম পর্যায়ে ৪৫টি এবং ২য় পর্যায়ে ৪৫টি, ও ৩য় পর্যায়ে ৩৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আরও ২২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে জমি ও গৃহ প্রদান করা হবে।
ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১