বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২২

মাথা গোজার ঠাঁই পাচ্ছে হালুয়াঘাটের ২৯ ভূমিহীন পরিবার


তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ময়মনসিংহের হালুয়াঘাটে  ২৯টি ভূমিহীন ও গৃহহীন উপকারভোগী পরিবার পাবে সরকারি ঘর। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। 

এ সময় আরো জানানো হয়, সারা দেশে আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৬ হাজার ২২৯টি ঘর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর  হালুয়াঘাটে  ২৯টি ঘরের জমির কুবুলিয়তের কপি,খতিয়ান, ও সনদপত্রসহ ফোল্ডার উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নতুন করে ২৯টি ঘরের মধ্যে উপজেলার ধুরাইলে ২০টি, বাঘাইতলা গ্রামে ৫টি ও নড়াইল গ্রামে ৪টি ঘর রয়েছে। 

উল্লেখ্য, এর আগে তিনটি ধাপে হালুয়াঘাটে ১৮০ জন ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ১০০ দ্বিতীয় পর্যায়ে ৪০ টি এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৪০টি ঘর রয়েছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) এমরান আল হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১