বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২২

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন


সম্প্রতি নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট, ভাংচুর, অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপি এ মানবন্ধন পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সনাতন সংঘের মানষ তালুকদার, পলাশ বর, নিউটন বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা সম্প্রতি নড়াইলের দিঘলিয়া ও লোহাগড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাট, ভাংচুর এবং মন্দিরে হামলার প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র অংশগ্রহন করে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১