বাংলাদেশের খবর

আপডেট : ১৯ July ২০২২

মির্জাপুরে আজগানা ইউপি চেয়ারম্যান-মেম্বারদের অভিষেক


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১নং আজগানা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার দুপুরে আজগানা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত নারী আসনের মেম্বারদের প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান শেষে তিনি দায়িত্ব বুঝে নেন।

এর আগে বেলা ১১টার দিকে পরিষদের মাঠে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা বিআরডিবির সভাপতি মোহাম্মদ জহিরুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজু আহম্মেদ, আজগানা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টিসহ খাবার বিতরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১