আপডেট : ১৯ July ২০২২
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে ৭০০গ্রাম গাজাসহ আমিরুল মোড়ল (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপনে সংবাদ পেয়ে সাতবাড়িয়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৭০০গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সে সাতবাড়িয়া গ্রামের অলিয়ার মোড়লের ছেলে। ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চত করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১