বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২২

সরিষাবাড়ীতে ১৫ গ্রামে ঈদ উদযাপন 


সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৫টি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন। শনিবার (৯ জুলাই) সকাল ৮ টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টার বাড়ি জামে মসজিদ ঈদগাঁ মাঠে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন মাস্টার ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

ইমাম আজিম উদ্দিন বলেন, দেড় যুগ ধরে তারা সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এ বছরও মুলবাড়ী, বলারদিয়ার, সাতপোয়া,সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা-সহ ১৫টি গ্রামের তিন শতাধিক নারী ও পুরুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।

সরিষাবাড়ী থানার (ওসি) তদন্ত আব্দুল মজিদ বলেন, প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে বলারদিয়ার এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১