বাংলাদেশের খবর

আপডেট : ০৯ July ২০২২

ভাঙারির দোকানে সরকারি নতুন বই


গোপালগঞ্জের মুকসুদপুরে মাধ্যমিক স্তরের প্রায় ২৬ মণ সরকারি নতুন বই কেজি দরে বিক্রির অভিযোগ ওঠেছে প্রধান শিক্ষক মিনতি বৈদ্যর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার বিকালে কলিগ্রামের ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালার কাছে ২০২০ ও ২০২১ সালের এসব বই বিক্রি করা হয়। মিনতি বৈদ্য মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি অভিযোগ স্বীকার বলেন, আমি বই বিক্রি করেছি। তবে এখন ফেরত নিয়ে আসবো।

জানা গেছে, ভ্যানে করে মুকসুদপুর উপজেলার কলিগ্রাম মনিমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি বৈদ্য মাধ্যমিক স্তরের ২০২০ ও ২০২১ সালের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির নতুন বই একই এলাকার ভাঙারি ব্যবসায়ী আশুতোষ বালার দোকানে ২৫ টাকা কেজি দরে ২৬ মণ বই বিক্রি করেন। পরে স্থানীয়রা টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি জানান।

মুকসুদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সাহাদাত হোসেন মোল্লা বলেন, আমি আপাতত বইগুলো বিদ্যালয়ে হেফাজতে রাখার জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ বলেন, আমি বিষয়টি জেনে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১