বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০২২

মির্জাপুরে তিন মাদকসেবীর কারাদণ্ড


টাঙ্গাইলের মির্জাপুরে মাদক সেবনের দায়ে তিন মাদকসেবীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার বিকেল ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার পৌরসদরের বাইমহাটি গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে মো. রিয়াজ মিয়া (৩৫), একই গ্রামের সামাদ মিয়ার ছেলে মো. ইয়াছিন মিয়া (২২), গোড়াই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম (২৫)। রিয়াজকে ১ মাস, ইয়াছিনকে ৬ মাস ও শফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১