বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০২২

ধামরাইয়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার


ঢাকার ধামরাই উপজেলার পৌরসভার কান্দিকুল মহল্লার ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ৬দিন আটক রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মো. খলিলুর রহমান বিল্পব (৪৩) নামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে। পরে ধর্ষিতার বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

শুক্রবার ৫ দিনের রিমান্ড চেয়ে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে আইনগন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আসামির তথ্য মতে, অপহরণকৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে শরিফবাগ এলাকায় এমন ঘটনাটি ঘটে। স্কুলছাত্রী ধামরাই উপজেলার সদর ইউনিয়নের আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। 

খলিলুর রহমান বিল্পবের বাড়ী ময়মনসিংহ জেলার ভালুকা থানার মামারিশপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। সে বর্তমানে ধামরাই পৌরসভার কান্দিকুল এলাকায় জায়গা কিনে বাড়ি করেছেন। সেখানে বিল্পব কোচিং সেন্টার খুলে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের কোচিং করান। 

ভুক্তভোগী ও পরিবার সুত্রে জানা যায়, গত ২ জুলাই শনিবার বাড়িতে থেকে স্কুলে যাওয়ার পথে বিল্পব ও তার সঙ্গীরা একটি মাইক্রোবাসে স্কুল ছাত্রীকে নিয়ে যায়। পরে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে গেলেও মেয়ে বাড়ি ফিরে আসে নাই। এরপর ধামরাই থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। পরে গতকাল রাতে আসামি বিল্পবকে আটক করে পুলিশ। আসামীর দেওয়া তথ্যমতে সকালে মেয়েকে পুলিশ উদ্ধার করে।

এই বিষয়ে মেয়ের বাবা বলেন, আমার মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে ছিল বিল্পব। পুলিশ আমার মেয়েকে উদ্ধার করেছে। আমি আমার মেয়ের অপহরণকারী বিল্পবের কঠোর শাস্তি দাবি করছি। তবে বিল্পবের পরিবার আমাকে সমঝোতার কথা বলেছিল। আমি কোন সমঝোতা মানি না । আমি আইনের মাধ্যমে বিল্পবের দৃষ্টান্তমূলক শাাস্তি চাই।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ শিমুল মোল্লা বলেন, ছাত্রী অপহরণের একটি অভিযোগ পেয়ে তদন্ত করে আইনগন এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকা থেকে মো. বিল্পব হোসেনকে আটক করা হয় এবং তারই তথ্যমতে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। পরে মেয়ের বাবা বাদী হয়ে বিল্পবের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করে ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১