বাংলাদেশের খবর

আপডেট : ০৫ July ২০২২

রাজশাহীতে কিশোর সনি হত্যা মামলার আসামী গ্রেপ্তার


রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকায় কিশোর সনি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া পুকুর ভাড়া বাড়ি হতে আসামি আনিমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনিম ওরফে আনিন ইসলাম (২২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মিরের চক সাধুর মোড়ের আকবর আলীর ছেলে। বর্তমানে সে বালিয়া পুকুরের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর নগরীর দড়ি খরবোনার রফিকুল ইসলাম পাখির ছেলে সনি (১৭) গত রোববার সন্ধ্যায় তার বন্ধুর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে রাত পৌনে ৯টায় ৪ জন আসামি সনিকে কৌশলে হেতেমখাঁ সাহাজীপাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরো ১৪-১৫ জন আসামি উপস্থিত ছিল। সনি সেখানে পৌঁছা মাত্রই আসামিরা অতর্কিতভাবে তাকে চাকু, চাপ্পড়, লোহার হাতুড়, চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সনির বাবা রফিকুল ইসলাম পাখির এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা হয়। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তার অভিযানে নামে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালিয়া পুকুর ভাড়া বাড়ি হতে আসামি আনিককে গ্রেপ্তার করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১