বাংলাদেশের খবর

আপডেট : ০৪ July ২০২২

গোয়ালন্দে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে সাত হাজার ২৫ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো. সহিদ ডাক্তারের ছেলে মনির হোসেন (২৫) এবং একই গ্রামের সালাম মোল্লার ছেলে মো. নজরুল (২২)।

জানা গেছে, রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ও নজরুলের কাছ থেকে ৭ হাজার ২৫ পিস (সাত হাজার পঁচিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়৷

জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্টগ্রাম থেকে দুইজন ব্যক্তি গোয়ালন্দে ইয়াবা নিয়ে আসছে। পুলিশ সুপারের নির্দেশনায় রাত সোয়া ৩টার দিকে অভিযান চালিয়ে দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া থেকে ৭ হাজার ২৫ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়।

আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার আসামি মো. মনির হোসেনের নামে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১