বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০২২

ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু


রাজধানী ঢাকার অদূরে ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশােমাধবের রথযাত্রা ও মাসব্যাপি মেলা শুরু হয়েছে আজ ১ জুলাই শুক্রবার থেকে । উল্টাে রথযাত্রা শুরু হবে ৯ জুলাই শনিবার। রথযাত্রা ও মেলা উপলক্ষে ধামরাইয়ের হিন্দু সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মঙ্গল প্রদীপ ও পায়রা উড়িয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব শুরু হয়। 

শুক্রবার বিকেল ৫টার দিকে বর্ণাঢ্য আয়ােজন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে মেজর জেনারেল জীবন কানাই দাস(অবঃ) এর সভাপতিত্বে রথযাত্রার উদ্বােধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। রাজীব প্রসাদ সাহার স্বাগত বক্তব্যেে মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি ড. শামসুল আলম তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সকল ধর্মের জন্য নিরাপদ একটি রাষ্ট্র। আমাদের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি। এমনকি ভারতেরও মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে কম। সবাই মিলে মানবিক রাষ্ট্র গড়ে তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কে দােরাইস্বামী। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ এরোমা দত্ত। 

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ভাষ্কর দেবনাথ বাপ্পি, পুলিশ সুপার মারুফ হোসেন সরদার  পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা পরিষদের  চেয়ারম্যান মােহাদ্দেছ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মােহাম্মদ হাই জকী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান। 

রথের উদ্বােধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে প্রতীকী রশি টানের মাধ্যমে শ্রী শ্রী যশােমাধবের রথযাত্রার উদ্বােধন করা হয়। এরপর আগত লাখাে ভক্ত নর নারী রশি টানের মধ্যদিয়ে বাবার বাড়ি থেকে যশোমাধবকে নিয়ে যায় এলাকার গােপনগরের শ্বশুরালয়ে। সেখানে ৯দিন অবস্থানের পর পুনরায় বাবার বাড়িতে আনা হবে উল্টাে রথযাত্রার মাধ্যমে। 

এদিকে মাসব্যাপি রথ মেলাকে সফল করার লক্ষে ধামরাই থানার অফিসার ইনচার্জ মােহাম্মদ আতিকুর রহমান বলেন, রথযাত্রার দিন প্রতিটি প্রবেশ ধারে থাকবে চেকিং নিরাপত্তা (আরচুয়ে) গেইট। পুলিশের সাদা পােষাকের পাশাপাশি অরিতিক্ত র‌্যাব, আনছারসহ প্রতিটি গোয়েন্দা সংস্থার সদস্যরা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১