বাংলাদেশের খবর

আপডেট : ২৮ June ২০২২

ঈশ্বরদীতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু


ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল নেমে প্রাণ হারিয়েছে সাব্বির হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র।  আজ মঙ্গলবার  বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সাব্বির ওই ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামের স্বপন ইসলামের ছেলে। রূপপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সাব্বির ও তার কয়েকজন বন্ধু মিলে পদ্মানদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে দ্রুত সময়ের মধ্যে লাশ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় লোকজন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১