বাংলাদেশের খবর

আপডেট : ২৬ June ২০২২

পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ


পদ্মা সেতুতে আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ।

রোববার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

যানবাহন চলাচল উদ্মুক্ত করে দেয়ার পর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল নামে। রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন। এ সময় জাজিরা প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১