বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২২

আখাউড়ায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বৃদ্ধের মৃত্যু


আখাউড়া-সিলেট রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়ার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাতে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে রেলওয়ে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় হঠাৎ করে ওই বৃদ্ধ রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১