বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২২

২০ দিন পর দেশে করোনায় মৃত্যু


দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। সর্বশেষ গত ৩০ মে করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে টানা ২০ দিন পর ভাইরাসটিতে মৃত্যুর খবর পেলো দেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

অধিদপ্তর জানিয়েছে, গতকাল করোনায় শনাক্তের হার ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ। আজ তা বেড়ে দাড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭৩ জন। আগের দিন ৮ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৫৯৬ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

আজ এই রোগে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৪২ শতাংশ।

এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭৯৮ জন। শনাক্তের হার ১১ দশমিক ৮৬ শতাংশ। আগের দিনেও এই হার ছিল ৭ দশমিক ৯২ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১