বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২২

কাশিয়ানীতে সড়কের পাশে মিলল তরুণীর মরদেহ


গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা- খুলনা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (১৯) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। সোমবার সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার ভুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কের পাশে ওই যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১