আপডেট : ১৫ June ২০২২
বগুড়ার গাবতলীতে পানিতে ডুবে জমজ দুই ভাই হাসান (৬) এবং হোসাইন (৬) মারা গেছে। মঙ্গলবার উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। একাধিকসূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বাইগুনি দক্ষিণপাড়া গ্রামের মিলন সরকারের জমজ দুই ছেলে হাসান (৬) ও হোসাইন (৬) বিকেলে বাড়ী পাশে একটি ডোবার ধারে খেলা করছিল। খেলা করতে করতেই সবার অজান্তে হঠাৎ ডোবার পানিতে পড়ে যায়। বেশ কিছু সমঙ পর পরিবারের লোকজন টের পেয়ে ওই দুই শিশুকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে । জমজ ভাইয়ের মৃত্যুতে পুরো গাবতলী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, গত ১৭মে উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের পারাবাইসা গ্রামের মিজানুর রহমান প্রামানিকের মেয়ে আয়েশা সিদ্দিকা (৫) একটি ডোবায় ডুবে মারা যায়। এছাড়াও একদিনের ব্যবধানে ১৮মে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামের পুংকু প্রামানিকের ছেলে ১ম শ্রেণির ছাত্র মিরাজ বাড়ীর পাশে ইছামতি নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১