আপডেট : ১২ June ২০২২
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিদুর্ঘটনায় গুরুতর আহত ফায়ার কর্মী গাউসুল আজম (২২) রোববার রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেছেন। তিনি ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ট্রিটমেন্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালি পুড়ে গিয়েছিল। হাসপাতালে সার্বক্ষণিক সঙ্গে থাকা গাউসুল আজমের ভগ্নিপতি মিজানুর রহমান জানান, অবস্থার অবনতির খবর পেয়ে তিনি ভেতরে যাওয়ার ১০-১৫ সেকেন্ড পর তার শ্যালক মারা যান। চট্টগ্রাম থেকে ৫ জুন হেলিকপ্টারে করে গাউছুল আজমসহ সাতজনকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। সেদিনই গাউসুল আজমকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। বিস্ফোরণে দগ্ধ ১৯ জন ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাদের মধ্যে ২ জন আইসিইউতে আছেন। গত ৪ জুন রাত ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় বেসরকারি বিএম কনটেইনার লিমিটেডের ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১