বাংলাদেশের খবর

আপডেট : ১১ June ২০২২

বার বার ষড়যন্ত্রের শিকার হয়েছে আ.লীগ: ওবায়দুল কাদের


দীর্ঘ ৬ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার ভোলা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলন ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

এসময় তিনি বলেন আওয়ামী লীগ কোন দিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। বারে বারে ষড়যন্ত্রের শিকার হয়েছে। অন্ধকারের মধ্যে, দুর্যোগের মধ্যে, অমানিশার মধ্যে এগিয়ে যাওয়ার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা মৃত্যুর মিছিলে জীবনের জয়গান গাই, আমরা ধ্বংশস্তুপের মধ্যে সৃষ্টির পতাকা উড়াই।

তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে উন্নয়নের পতাকা হাতে এগিয়ে চলেছি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন মন্ত্রী পদমর্যাদার পার্বত্য চট্রোগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদশে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুব হোসেন হুমায়ুন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যিনর্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমূখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোলা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী তিন বছরের জন্য ফজলুল কাদের মজনু মোল্লাকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১