আপডেট : ০৭ June ২০২২
কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরীকে কেরানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সোমবার (৬জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রায়হান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া। আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাজি মো. মোস্তফা কামাল, সহ সভাপতি মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপ্লব, কার্যনির্বাহী সদস্য হাজি মোঃ দেলোয়ার হোসেন, রাকিব হোসেন, আবদুল গনি, ইউসুফ আলীসহ কেরানীগঞ্জে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই এ রকম একটি আয়োজন করায়। কেরানীগঞ্জে উপজেলার প্রবীন সাংবাদিক শফিক চৌধুরী কেরানীগঞ্জ প্রেসক্লাব এর সম্মানকে আরো উজ্জ্বল করেছেন। সাংবাদিক শফিক চৌধুরী জন্য আমরাও ধন্য।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১