বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০২২

সাঘাটা উপজেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. ফজলে রাব্বী এমপির সুযোগ্য কন্যা ফারজানা রাব্বী বুবলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাঘাটা উপজেলা আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা দুদু, হায়দার আলী, মাহফুজার রহমান মফু, মোখলেছুর রহমান প্রমুখ।

মতবিনিময় শেষে নেতৃবৃন্দ আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের সম্মেলন স্থল পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১