বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০২২

চাঁদপুরে ৩৫ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


চাঁদপুরে স্বাস্থ্য বিভাগের অনুমোদনহীন এমন ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে। নবায়ন ও কাগজপত্র সঠিক না থাকায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

জেলা সদরসহ ৮ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে জেলা সিভিল সার্জনের নির্দেশে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

এই অভিযানে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তাদের মনোনিত মেডিক্যাল অফিসাররা অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ত্রুটিপূর্ণ এবং অনুমোদনহীন ক্লিনিক ও ডায়ানস্টিক সেন্টারগুলো থেকে আর্থিক জরিমানা আদায় করা হয়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাহাদাত হোসেন এ বিষয়ে বলেন, জেলায় সব মিলিয়ে ২ শ ৭০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে গত দুই দিনে যাছাই বাচাই করে ৭০টি পাওয়া গেছে। যাদের কোনো অনুমোদন নেই। পরে এসবের বিরুদ্ধ অভিযান চালিয়ে শুরুতেই ৩৫টি সিলগালা এবং অন্যগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিভিল সার্জন আরো জানান, যেসব উপজেলায় অভিযান চালিয়ে এই ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। সেগুলো হচ্ছে, চাঁদপুর সদরে ৭টি, হাইমচরে ৩টি, ফরিদগঞ্জে ২টি, কচুয়ায় ৪টি, শাহরাস্তিতে ৩টি, মতলব উত্তরে ৩টি, দক্ষিণে ৭টি এবং হাজীগঞ্জে ৫টি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১